1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

মিয়ানমারের রোহিঙ্গা যোদ্ধাদের অস্ত্র বিরতির ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৩৩ বার দেখা হয়েছে

মিয়ানমারের রোহিঙ্গা যোদ্ধারা (আরসা) একতরফাভাবে এক মাসের জন্য অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর দেশটির সেনাবাহিনীর চালানো অত্যাচার, নির্যাতন ও বর্বরতার অবসানের দাবিতে এবং ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের সহায়তা পৌঁছে দেয়ার সুযোগ করে দিতেই এই অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)।

শনিবার এক বিবৃতিতে এ অস্ত্রবিরতির ঘোষণা দেয়া হয়। আজ থেকে এই অস্ত্রবিরতি কার্যকর হবে। খবর আল-জাজিরা’র।

নিজেদের অস্ত্রবিরতি ঘোষণার পাশাপাশি ওই বিবৃতিতে মিয়ানমার সেনাবাহিনীর প্রতিও অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে আরসা।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েকটি পুলিশ ও সেনাচৌকিতে হামলার ঘটনা ঘটে। এর জন্য মিয়ানমার কর্তৃপক্ষ আরসাকে দায়ী করে। পরে এর সূত্র ধরে রোহিঙ্গাদের বিরুদ্ধে দমন অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী ও পুলিশ। সেনা অভিযানের ফলে রাখাইনে সৃষ্ট মানবিক সংকট সৃষ্টি হয়। সেনা অভিযান থেকে প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে তিন লাখেরও বেশি রোহিঙ্গা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026