1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালাচ্ছে সিআইডি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৩২৮ বার দেখা হয়েছে

বিতর্কের জেরে আওয়ামী লীগ থেকে বহিষ্কার হওয়া নেত্রী হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালাচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শনিবার বিকেল ৪টার দিকে শুরু হয় এ অভিযান।

সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক সমকালকে বলেন, হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে দায়ের করা একটি মামলার তদন্তভার পেয়েছে সিআইডি। ওই তদন্তের অংশ হিসেবেই ওই বাসায় গেছেন সিআইডি সদস্যরা। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে।

এদিকে হেলেনা জাহাঙ্গীর বর্তমানে সিআইডি হেফাজতেই রয়েছেন। তাকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে গত ২৯ জুলাই মধ্যরাতে হেলেনার গুলশানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। চার ঘণ্টার অভিযানে তখন জব্দ করা হয় ১৯ বোতল বিদেশি মদ, একটি ক্যাঙ্গারুর চামড়া, একটি হরিণের চামড়া, দুটি মোবাইল ফোন, ১৯টি চেকবই, বিদেশি মুদ্রা, দুটি ওয়াকিটকি সেট এবং ক্যাসিনো খেলার ৪৫৬টি চিপস।

র‌্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১ ওই অভিযান চালায়। পরদিন তার বিরুদ্ধে গুলশান থানায় দুটি মামলা করে র‌্যাব। এরমধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে তিনদিনের রিমান্ডে নেয় পুলিশ।

অপর মামলাটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ও বন্যপ্রাণী সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। একই রাতে পল্লবী থানায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করা হয়। সর্বশেষ ২ আগস্ট চাঁদাবাজির অভিযোগে পল্লবী থানায় আরেকটি মামলাটি করেন আব্দুর রহমান তুহিন নামে এক সাংবাদিক।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026