1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

চিরিরবন্দরে ১৪১ টি দুর্গাপূজা ॥ শেষ সময়ে ব্যস্ত শিল্পীরা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৪২ বার দেখা হয়েছে

মোহাম্মাদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
আর কয়েকদিন পরেই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। আর এই পূজাকে ঘিরে উপজেলা জুড়ে চলছে প্রতিমা তৈরির ধুম। ফলে ব্যস্ত সময় পার করছে শিল্পীরা। এবার দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ১৪১টি মন্দিরে দুর্গাপূজা পালিত হবে বলে জানিয়েছেন চিরিরবন্দর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোবিন্দ চন্দ্র রায়। পূজার সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রতিমা কারিগরদের শেষ সময়ের ব্যস্ততা। দম নেওয়ারও ফুসরত নেই তাদের। রাত-দিন চলছে প্রতিমা তৈরির কাজ। উপজেলার ১২টি ইউনয়নের সরেজমিন ঘুরে একই চিত্র দেখা গেছে। প্রতিমা শিল্পীদের নিপুণ আঁচড়ে তৈরি হচ্ছে এক একটি প্রতিমা। নিজের সন্তানের মতো অতি ভালবাসায় তৈরি করা হচ্ছে দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ, অসুর ও শিবের মূর্তি। হৃদয়ের ভালবাসায় চলছে প্রতিমা তৈরির কাজ। প্রতিমার আকার ও শৈল্পিক গঠন অনুযায়ী প্রতিমা শিল্পীরা ১০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন।
চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: হারেসুল ইসলাম জানান, প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার সকল প্রস্তুতি চলছে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীযের মধ্যেই পালিত হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026