1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭’ সফলভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বিদেশি কূটনীতিকদের সহযোগিতার আহ্বান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭
  • ২১০ বার দেখা হয়েছে

ডিসেম্বরে অনুষ্ঠিতব্য ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭’ এ সংশ্লিষ্ট দেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রীবর্গ এবং প্রতিষ্ঠিত আইটি প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশে কর্মরত শীর্ষস্থানীয় বিদেশি কূটনীতিকদের কাছে সহযোগিতার আহ্বান জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। ১১ সেপ্টেম্বর প্রতিমন্ত্রীদ্বয় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত ‘এম্বাসেডরস্ নাইট’-এ এই আহ্বান জানান।
আইসিটি ডিভিশন আয়োজিত অনুষ্ঠানে ১৭ দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার ও চার্জ দ্যা অফেয়ার্সসহ শীর্ষস্থানীয় কূটনীতিকগণ অংশ নেন। কূটনীতিকগণ এ সময় তাদের আন্তরিক প্রয়াস ও সর্বাতœক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে নতুন নতুন সমস্যা মোকাবিলা ও বিশ্বব্যাপী ডিজিটাল পরিবর্তনের হুমকি মোকাবিলায় সমন্বিত প্রচেষ্টার গুরত্ব এবং ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭’ আয়োজনের প্রয়োজনীয়তা তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল ওয়ার্ল্ড এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সর্বোত্তম উপায়ে বিদ্যমান সমস্যাসমূহ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কার্যকর উপায় খুঁজে বের করতে মিনিস্টারিয়েল কনফারেন্স এর আয়োজন করা হয়।
শীর্ষ কূটনীতিকদেরকে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকারের অর্জন তুলে ধরে তথ্য ও যোগাযোগ প্রযুুক্তি প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের বিবেচিত মূল ভিত্তিসমূহের অগ্রগতি ও সক্ষমতা ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭’ এর মাধ্যমে বরাবরের মতোই তুলে ধরা হবে।
পরে উন্মুক্ত আলোচনায় শীর্ষ কূটনীতিকগণ প্রধানমন্ত্রী শেখ হাসনিার নেতৃত্বে স্বল্প সময়ে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের ব্যাপক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। বেশ কয়েকজন কূটনীতিক বাংলাদেশি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের অব্যাহত উন্নতির প্রশংসা করে বলেন, বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো আজ দেশের গ-ি ছাড়িয়ে বিদেশেও ভালো করছে। সরকারের অগ্রাধিকার প্রাপ্ত এ খাতে কূটনীতিকগণ নিজ নিজ দেশের বিনিয়োগেরও আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে কূটনীতিকগণ আগামী ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭’ এ তাদের নিজ নিজ দেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রীবর্গের এবং শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করতে সর্বাতœক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, পররাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্যপ্রযুক্তি-ভিত্তিক দেশীয় ব্যবসায়িক সংগঠনগুলোর শীর্ষস্থানীয় কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ৬ ডিসেম্বর থেকে ৪ দিন ব্যাপী ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭’ অনুষ্ঠিত হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026