1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

ইভ্যালির ভবিষ্যত নির্ধারণে এবার আন্তমন্ত্রণালয় কমিটি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ২৩২ বার দেখা হয়েছে

ই-কমার্স প্লাটফর্ম ইভ্যালির ভবিষ্যত নির্ধারণে ৯ সদস্যের আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষকে প্রধান করে গঠিত কমিটি আগামী ১১ আগস্ট বৈঠক করে ইভ্যালির বিষয়ে সিদ্ধান্ত নেবে। আজ রবিবার বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য-প্রযুক্তি (আইসিটি) বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও প্রতিযোগিতা কমিশনসহ ৯ সদস্যের একটি আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়।

এদিকে, গ্রাহকদের কাছ থেকে ইভ্যালি ১৫ জুলাই পর্যন্ত কত টাকা নিয়েছে, মার্চেন্টদের কত টাকা পরিশোধ করেছে এবং গ্রাহক ও মার্চেন্টদের পাওনার পরিমাণ ও তা পরিশোধে ইভ্যালির পরিকল্পনা জানতে চাওয়া হলেও নির্ধারিত সময়ে কম্পানিটি সেসব তথ্য জানায়নি। কম্পানিটি এসব তথ্য জানাতে ৬ মাস সময় চেয়েছে।

নাম প্রকাশ না করা শর্তে বাণিজ্য মন্ত্রণালয় এক কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, ‘ইভ্যালির প্রস্তাব অনুযায়ী তথ্য সরবরাহের জন্য তাদের সময় দেওয়া হবে কি-না এবং সময় না দিয়ে অন্য কী ব্যবস্থা নেওয়া যায়; সে সব বিষয় আলোচনা করে সিদ্ধান্ত নেবে কমিটি।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026