1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে, কিছু চ্যালেঞ্জ আছে’ নির্দিষ্ট সময়ের জন্য এটিএম-অনলাইন সেবা বন্ধ যেসব ব্যাংকের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের

৬১ জেলা পরিষদে করোনা সহায়তায় ১০ কোটি টাকা বরাদ্দ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ২৪৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

দেশের ৬১টি জেলা পরিষদে করোনা সহায়তার জন্য ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এই টাকায় করোনায় বিপর্যস্ত মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার) হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা, অক্সিজেন সিলিন্ডার এবং দুস্থ জনগণের মধ্যে ত্রাণ সহায়তায় খরচ করা হবে। নির্ধারিত কাজের বাইরে এই টাকা খরচ হলেই ব্যবস্থা নেবে স্থানীয় সরকার বিভাগ। আজ মঙ্গলবার এই সহায়তার টাকা বরাদ্দ দেওয়া হয়।

স্থানীয় সরকার বিভাগ সূত্র জানায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মন্ত্রী মো. তাজুল ইসলামের নিদের্শনা অনুযায়ী ২০২১-২২ অর্থ বছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ‘জেলা পরিষদ উন্নয়ন সহায়তা’ খাতে বরাদ্দ হওয়া টাকা থেকে কভিড-১৯ মোকাবেলায় এই টাকা দেওয়া হলো। পরবর্তীতে করোনা মহামারিতে আরো অর্থ বরাদ্দ দেওয়া হবে। দশ কোটি থেকে বিভিন্ন জেলা পরিষদের ১৫ লাখ ৫০ হাজার থেকে ১৬ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই সহায়তার তত্ত্বাবধায়নে থাকবেন সংশ্লিষ্ট জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা/সচিব।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026