1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

হোমনায় ছিনতাইয়ের অভিযোগে ৪ নারী আটক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ২৮৪ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার হোমনায় এক নারীর কাছ থেকে এক লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগে ৪ জন নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।উপজেলা সদরের মেঘনা হাসপাতালের সামনে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী নারীর পিতা মনু মিয়া বাদী হয়ে মঙ্গলবার থানায় একটি মামলা দায়ের করেছেন।

আটককৃতরা হলেন, দাউদকান্দি উপজেলার গৌরীপুরের খালেক মিয়ার মেয়ে আঁখি সরকার(২০), তিতাস উপজেলার বৈদ্যার কান্দি গ্রামে চান মিয়ার মেয়ে শিউলি(২০), জিয়ারকান্দি গ্রামের রুবেল মিয়ার স্ত্রী মৌসুমী (২৫) ও রশিদ মিয়ার মেয়ে হাসিনা আক্তার (২৬)। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Bangladesh Pratidin
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পৌর এলাকার শ্রীমতি গ্রামের মনু মিয়ার মেয়ে শারমিন আক্তার গত সোমবার সকাল ১০টার দিকে ১লক্ষ টাকা সদরের সোনালী ব্যাংকে জমা দিতে যায়। এসময় ব্যাংকে ভিড় থাকায় সে টাকা জমা না দিয়ে বাড়ি ফেরার পথে উপজেলা সদরের মেঘনা হাসপাতালের সামনে আসলে চারজন নারী ছিনতাইকারী তাকে কৌশলে আটকে তার ব্যাগ থেকে ১লক্ষ টাকা নিয়ে যায়। এসময় তার চিৎকারে স্থানীয়রা তিনজন ছিনতাইকারীকে আটক করলেও অপর ছিনতাইকারী মৌসুমী পালিয়ে যায়। পরে আটককৃতদের ছাড়াতে এসে টাকাসহ আটক হয়। এলাকাবাসী ৪ জনকে বিকেলে পুলিশে সোপর্দ করে। মঙ্গলবার দুপুরে ভুক্তভোগীর পিতা মনু মিয় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
মনু মিয়া জানান, মেয়ে শারমিন সোনালী ব্যাংকে যায় টাকা জমা দিতে। ব্যাংকে ভিড় থাকায় সে টাকা জমা না দিয়ে বাড়িতে আসার পথে মেঘনা হাসপাতালের সামনে চারজন নারী ছিনতাইকারী মেয়েকে আটকে ব্যাগ থেকে ১ লক্ষ টাকা নিয়ে যায়।

হোমনা থানার অফিসার ইনচার্জ আবুল কায়েছ আকন্দ জানান, এক নারীর ব্যাগ থেকে কৌশলে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ৪ জন নারীকে ধরে থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটককৃত ৪ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026