1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

বৃহস্পতিবার থেকে মডার্না টিকার ১ম ডোজ বন্ধ, ২য় ডোজ শুরু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ২৬১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদকমহামারি করোনা টিকার চলমান কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের মডার্নার প্রথম ডোজের টিকা প্রয়োগ বৃহস্পতিবার (১২ আগস্ট) থেকে বন্ধ হচ্ছে। একইসঙ্গে ওই দিন থেকেই মডার্নার দ্বিতীয় ডোজ শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এ ছাড়া ১৪ আগস্ট থেকে সারাদেশে সিনোফার্মের ভ্যাকসিনের ২য় ডোজ দেওয়া শুরু হবে। এ লক্ষ্যে সারাদেশের টিকা কেন্দ্রগুলোতে চাহিদা অনুযায়ী দ্বিতীয় ডোজের ভ্যাকসিন শিগগিরই পাঠানো হবে বলেও জানায় অধিদফতর।

মঙ্গলবার (১০ আগস্ট) অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১২ আগস্টের পর সারা দেশে মডার্না ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া বন্ধ ও দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। তবে যেসব স্থানে ওই ভ্যাকসিনের প্রথম ডোজ উদ্বৃত্ত রয়েছে, সেসব স্থানে দ্রুত প্রথম ডোজ দেওয়ার কাজ শেষ করে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করতে হবে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমের অনুমোদনক্রমে এই নির্দেশনাটি সারাদেশের সিভিল সার্জন, হাসপাতাল পরিচালক, টিকা কেন্দ্রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, গত ১৩ জুলাই থেকে দেশের ১২টি সিটি করপোরেশন এলাকার কেন্দ্রে শুরু হয় মডার্না টিকার প্রথম ডোজ প্রয়োগ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026