1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

‘পরীমনি ১২২ ঘণ্টা এক পোশাকে’ অভিযোগটি অসত্য : সিআইডি প্রধান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৩০৭ বার দেখা হয়েছে

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেছেন, গ্রেফতারের সময় থেকে আজ আদালতে হাজির করা পর্যন্ত পরীমনি একই পোশাকে রয়েছেন বিষয়টি অসত্য। মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এদিকে, ১২২ ঘণ্টা পরীমনির পোশাক পরিবর্তন না করাকে রাজনীতি বললেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু।

মাদক আইনে করা মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিকে চারদিনের রিমান্ড শেষে মঙ্গলবার (১০ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আদালতে তোলা হয়। রিমান্ড শুনানির দিন (৫ আগস্ট) যে পোশাকে পরীমনিকে আদালতে হাজির করা হয়েছিল ঠিক একই পোশাকে আজ তাকে আদালতে হাজির করা হয়। রিমান্ড শুনানি চলাকালে কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদতে দেখা যায় পরীমনিকে। এ সময় পরীমনির আইনজীবী মজিবুর রহমান বলেন, একজন নায়িকা ১২২ ঘণ্টা এক পোশাকে রয়েছেন। তিনি তো একজন নায়িকা। তার তো একটা লাইফস্টাইল রয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, এটি ডিফেন্সের কথা। ডিফেন্স অনেক কিছুই বলতে পারে। আমরা পরীমনিকে জিজ্ঞাসাবাদ করেছি। এক পোশাকের কথা সত্য নয়।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান বলেন, তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যম থেকে জেনেছি, পরীমনি গত ৬ আগস্ট সিআইডিতে জিজ্ঞাসাদের জন্য আনা হয়। এরপর পরীমনি একাধিকবার পোশাক পরিবর্তন করেছেন। এছাড়া তিনি একাধিক মাস্কও পরিবর্তন করেছেন। উল্লেখ্য, ৪ আগস্ট বিকেলে পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র‌্যাব। প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে রাত ৮টার দিকে তাকে আটক করে র‌্যাব সদরদফতরে নিয়ে যাওয়া হয়। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করার কথা জানায় র‌্যাব। এ ঘটনায় পরদিন পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র‌্যাব বাদী হয়ে একটি মামলা করে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026