1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কঙ্গো গোলরক্ষকের অনিয়ম জেনেও ফিফার বিরুদ্ধে নীরব থাকার অভিযোগ বদরুন্নেসা কলেজে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন আন্তর্জাতিক অনুদান প্রতিযোগিতায় বাংলাদেশের প্রকল্প আহ্বান রসাটমের প্রধানমন্ত্রীর কাছে পাহাড়-সমতলের শিশুদের সমান সুযোগ চাইল শ্রাবস্তী চাকমা সুন্দরবনে বাঘের পায়ের ছাপের স্মৃতি এখনও মনে পড়ে প্রধানমন্ত্রীর ডিজিটাল ব্যাংকিং সেবায় বিঘ্ন; কী বলছে বাংলাদেশ ব্যাংক? কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই, যেটা বিতর্কের উর্ধ্বে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না বুধবারেই এয়ারবাসের সঙ্গে চুক্তি সই করছে বিমান, চুক্তি হবে রেডিসনে

আলজেরিয়ায় দাবানলে ৪২ ব্যক্তির মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ২৬২ বার দেখা হয়েছে

আলজেরিয়ায় দাবানলে অন্তত ৪২ জন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এদের মধ্যে ২৫ সেনাসদস্য ও ১৭ বেসামরিক নাগরিক। আলজেরিয়া সরকারের অভিযোগ, উদ্দেশ্যমূলকভাবে আগুন লাগানো হয়েছে। তীব্র দাবদাহ ও শুষ্ক আবহাওয়ার কারণে তা দাবানলে রূপ নিয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, আলজেরিয়ার উত্তরাঞ্চলের ১৮টি প্রদেশের ৭০টির বেশি স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন সবচেয়ে ভয়াবহ আকার নিয়েছে কাবিলি অঞ্চলে। রাজধানী আলজিয়ার্সের পূর্বে অবস্থিত এ অঞ্চলে আগুন সবকিছু গ্রাস করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা যায়, কাবিলির পাহাড়ি বন পুড়ে বিশাল ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি হয়েছে। অঞ্চলটির তিজি ওউজৌ এলাকার ১০টি স্থানে আগুন জ্বলছে।

প্রেসিডেন্ট আবদেল মাদজিদ তেবিউন এক টুইট বার্তায় বলেছেন, ‘বেজাইয়ে ও তিজি ওউজৌ এলাকার ১০০ জনের মতো বাসিন্দাকে সফলভাবে উদ্ধার করার পর ২৫ সেনাসদস্য শহীদ হয়েছেন বলে জানতে পেরেছি। এ ঘটনা আমাকে খুবই মর্মাহত করেছে।’

এদিকে আলজেরিয়ার প্রধানমন্ত্রী আইমান বেনাবদেররাহমানে জানিয়েছেন, তিজি ওউজৌ ও সেতিফ এলাকায় দাবানলে ১৭ জন বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।

উদ্দেশ্যমূলকভাবে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ করেছেন আলজেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেলদজৌদ। তিজি ওউজৌ এলাকা পরিদর্শনে গিয়ে তিনি বলেন, একই সময়ে ৫০টি স্থানে আগুন লাগার ঘটনা অসম্ভব। আগুনের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ৩ জনকে আটক করার কথাও জানানো হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026