1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১ নোবেল ইতিহাসে ক্যুরি পরিবারের অনন্য রেকর্ড শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ জোয়ারের সঙ্গে শ্বাসরুদ্ধকর লড়াই করে টিকে থাকে সুন্দরবনের বন্যপ্রাণীরা দেশের ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি

দ্বিজেন শর্মার মৃত্যুতে শিক্ষা ও সংস্কৃতিমন্ত্রীর শোক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৯৭ বার দেখা হয়েছে

দেশের প্রখ্যাত নিসর্গবিদ, উদ্ভিদবিজ্ঞানী ও লেখক দ্বিজেন শর্মার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

আজ এক শোকবার্তায় শিক্ষামন্ত্রী বলেন, দ্বিজেন শর্মা দেশের একজন শীর্ষস্থানীয় প্রকৃতিবিদ, উদ্ভিদবিজ্ঞানী ও বিজ্ঞান লেখক হিসেবে সবার কাছে সমাদৃত ছিলেন। তিনি আজীবন প্রকৃতি সংরক্ষণ এবং প্রকৃতির সাথে মানুষের নিবিড় সম্পর্ক নিয়ে কাজ করেছেন। নিসর্গ গবেষণায় তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর অভাব সহজে পূরণ হবার নয়।

শিক্ষামন্ত্রী তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পৃথক এক শোকবার্তায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর দ্বিজেন শর্মার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, দ্বিজেন শর্মা আজ ভোরে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ১৯২৯ সালে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় জন্মগ্রহণ করেন। প্রকৃতি ও উদ্ভিদবিজ্ঞান বিষয়ে তাঁর ৩০টিরও বেশি বই রয়েছে। তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদক লাভ করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026