1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

তিন সপ্তাহের মধ্যে উত্তর না দিলে ইভ্যালির বিরুদ্ধে ব্যবস্থা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ২৪৮ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

বাণিজ্য মন্ত্রণালয় ইভ্যালির কাছে গ্রাহকদের দেনা পরিশোধসহ যেসব প্রশ্নের উত্তর চেয়েছিল আগামী তিন সপ্তাহের মধ্যে সেগুলোর উত্তর না দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ বুধবার বিকেলে ইভ্যালির বিষয়ে সিদ্ধান্ত নিতে বাণিজ্য মন্ত্রণালয়ের গঠিত আন্তমন্ত্রণালয় কমিটির বৈঠকে প্রতিষ্ঠানটিকে তিন সপ্তাহের সময় দেওয়ার সিদ্ধান্ত আসে। বৈঠক শেষে ডব্লিউটিও সেলের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাফিজুর রহমান এ তথ্য জানান।

হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ইভ্যালি কীভাবে গ্রাহকদের দেনা পরিশোধ করবে এবং তাদের আয় ব্যয়ের সার্বিক তথ্য জানাতে আমরা চিঠি দিয়েছিলাম। কিন্তু ৩১ জুলাই চিঠি পাঠিয়ে ইভ্যালি জানায়, সমস্ত তথ্য দিতে তাদের ছয় মাস সময় লাগবে। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের ইভ্যালির বিষয়ক কমিটির বৈঠক হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ছয় মাস নয়, তাদের তিন সপ্তাহ সময় দেওয়া হবে। এর মধ্যে জবাব না দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, কমিটি সদস্যরা আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

তিন সপ্তাহের সময় পাওয়া প্রসঙ্গে ইভ্যালির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, থার্ড পার্টি দিয়ে অডিট করিয়ে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশ্নগুলোর জবাব দিতে চেয়েছিলাম। এ জন্য ছয় মাস সময় চাওয়া হয়েছিল। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় তিন সপ্তাহ সময় দিয়েছে এটা আমাদের আনুষ্ঠানিকভাবে এখনো জানানো হয়নি। আনুষ্ঠানিকভাবে জানার পর আমরা পরবর্তী পদক্ষেপ নেব।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026