1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

৪ লাখ রোহিঙ্গার জন্য ১৪ হাজার আশ্রয়কেন্দ্র নির্মাণ করবে সরকার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৩৪ বার দেখা হয়েছে

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়ার জন্য ১৪ হাজার বাড়ি তৈরি করবে বাংলাদেশ সরকার। এ ব্যাপারে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল জানান, প্রায় ৪ লাখ রোহিঙ্গার জন্য ১৪ হাজার আশ্রয়কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি।

পরিকল্পনা অনুযায়ী, কক্সবাজারের কুতুপালংয়ে বিদ্যমান রোহিঙ্গা শরণার্থী শিবিরের কাছে দুই হাজার একর জমিতে একটি বড়সড় শিবির নির্মাণ করা হবে। আজ বাংলাদেশ কর্তৃপক্ষ এসব শরণার্থীকে আশ্রয় দেয়ার জন্য সরকারি পরিকল্পনার কথা জানায়।
দুর্যোগ ব্যবস্থাপনা সচিব আরও জানান, নতুন শরণার্থী শিবিরটিতে যথাযথ পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, পানি সরবরাহ এবং চিকিৎসা সুবিধা থাকবে। আমরা ১০ দিনের মধ্যে আশ্রয়গুলো তৈরি করতে বলেছি। প্রতিটি বাড়িতে ছয়টি শরণার্থী পরিবার থাকতে পারবে। যেসব রোহিঙ্গা শিশু রাখাইনে বাবা-মাকে হারিয়েছে অথবা একাকী বাংলাদেশে এসেছে, তাদের দেখভাল করবে সরকারি সমাজকল্যাণ সংস্থা।

উল্লেখ্য, জাতিসংঘের তথ্য মতে, গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত চার লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। শরণার্থীরা সড়কের পাশে, সমতল এবং পাহাড়ে খোলা আকাশের নিচে তারা অবস্থান করছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026