1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলামের জানাজা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৮৪ বার দেখা হয়েছে

জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলামের জানাজা আজ ঢাকায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। তিনি ১৫ সেপ্টেম্বর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি —- রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে সার্জেন্ট অ্যাট আর্মস, চিফ হুইপ ও হুইপবৃন্দের পক্ষে হুইপ মোঃ আতিউর রহমান আতিক ও ইকবালুর রহিম, বিরোধীদলীয় নেতার পক্ষে হুইপ নুরুল ইসলাম ওমর, মোঃ শওকত চৌধুরী ও মোহাঃ মামুনুর রশিদ মরহুমের মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এর আগে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের প্রতি রাষ্ট্রীয় গার্ড অভ্ অনার প্রদান করা হয়।
মরহুমের জানাজায় পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম হীরা, সংসদ সদস্যসহ সর্বস্তরের নাগরিক, রাজনৈতিক সহকর্মী, গুণগ্রাহী, সংসদ সচিবালয়ের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ শরিক হন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026