1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

সর্বশেষ জরিপেও ঢাকায় বেড়েছে এডিস মশা সচেতনতার আহ্বানে সাড়া নেই নগরবাসীর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ২৫৬ বার দেখা হয়েছে
অমিতোষ পাল

এডিস মশার কামড়ে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন রাজধানীসহ সারাদেশে গড়ে ৩০০ জন হাসপাতালে ভর্তি হচ্ছেন। প্রায় প্রতিদিনই রোগীদের কেউ না কেউ মারা যাচ্ছেন। এর মধ্যে বেশ কয়েকটি শিশুও মারা গেছে। ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে রাজধানীর দুই সিটি করপোরেশন মশার ওষুধ ছিটানোসহ বিভিন্ন ধরনের অভিযান চালিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না। সচেতন হওয়ার জন্য মন্ত্রী-মেয়রদের আহ্বানে সাড়া দিচ্ছে না নগরবাসী। এ পরিস্থিতিতে বাড়ছে এডিস মশার দৌরাত্ম্য। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত জরিপেও এডিস মশার ঘনত্বের ভয়াবহ চিত্র উঠে এসেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার জরিপে দেখা গেছে, আগের জরিপের চেয়ে এবার প্রায় প্রতিটি এলাকাতেই মশার ঘনত্ব ভয়াবহভাবে বেড়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসাবো, গোরান, সায়েন্স ল্যাবরেটরি, এলিফ্যান্ট রোড, আর কে মিশন রোড ও টিকাটুলী এলাকায় এডিস মশার ঘনত্ব ভয়াবহ। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মগবাজার ও নিউ ইস্কাটন এলাকায় এ মশার ঘনত্ব ব্যাপক। শুধু ডিএনসিসির মেরুল বাড্ডা ও আফতাবনগর এবং ডিএসসিসির বংশাল এলাকায় এডিস মশার অস্তিত্ব পায়নি স্বাস্থ্য অধিদপ্তর। জরিপ চালানো ৯৮টি ওয়ার্ডের দুটি ছাড়া সব ক’টিতেই এ মশার উদ্বেগজনক উপস্থিতি পাওয়া গেছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026