1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
লিটনের সেঞ্চুরিতে আফগানিস্তানকে বিশাল লক্ষ্য দিল বাংলাদেশ ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী স্বাস্থ্য-শিক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডাকে প্রধানমন্ত্রীর আহ্বান কৃষকের মাঠ থেকে মানুষের পাতে: বিএডিসি’র ৬৫ বছরের অভিযাত্রা সিনেমা হলের উন্নয়নে পদক্ষেপ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ৩ দিনে বাংলাদেশ-রিয়াদের ১০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৩৪৩১ যাত্রী নতুন ঋণের জন্য আইএমএফের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ঢাকার ‘চাপ কমাতে’ কেরানীগঞ্জে অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন কাতারের সঙ্গে নতুন এলএনজি চুক্তির আলোচনা, বিনিয়োগে আগ্রহ সৌদি কোম্পানির জ্বালানি খাতের বাড়তি চাপ সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

সেই পাইলটের উন্নত চিকিৎসার আশ্বাস বিমান প্রতিমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ১৫৩ বার দেখা হয়েছে

বিমানের অসুস্থ পাইলটের উন্নত চিকিৎসা নিশ্চিতকরণে প্রয়োজনীয় সব সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী।

শনিবার বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমানের সঙ্গে টেলিফোনে আলাপকালে এ আশ্বাস দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অসুস্থ পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউমের সুস্থতার জন্য উন্নত চিকিৎসা নিশ্চিতকরণে প্রয়োজনীয় সব সহযোগিতা করা হবে।

তিনি আরও বলেন, ক্যাপ্টেন নওশাদের মতো দক্ষ পাইলট একটি প্রতিষ্ঠানের সম্পদ। তিনি কর্মজীবনের বিভিন্ন সময়ে তার দক্ষতার পরিচয় দিয়েছেন। শুক্রবার ওমানের মাসকাট থেকে ফ্লাইট পরিচালনা করে ঢাকায় ফেরার পথে তিনি হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় আমরা সবাই উদ্বিগ্ন।

‘তার চিকিৎসার বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সার্বক্ষণিক তদারক করছে। তার দ্রুত সুস্থতার জন্য সবাইকে প্রার্থনা করার অনুরোধ করছি।’

উল্লেখ্য, শুক্রবার মাসকাট-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শিডিউল ফ্লাইট বিজি০২২ মোট ১২৪ যাত্রী নিয়ে ঢাকা আসার পথে পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে ভারতের মহারাষ্ট্রের নাগপুরের ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি জরুরি অবতরণ করে।

বিমানের পাইলটকে নাগপুরের একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026