1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

বাবার পিছু নিয়ে রাস্তায় ছোট্ট শিশু, পিষে মারল গাড়িচালক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ২৫৩ বার দেখা হয়েছে

রাজধানীর পল্লবীতে মুরগি বহনকারী গাড়িচাপায় সায়েম (৩) নামে এক শিশু নিহত হয়েছে।

শনিবার সকালে মিরপুর ১১ নম্বর আদর্শনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে আদর্শনগরে ২২ তলা গার্মেন্টের  পার্শ্বে  মুরগি  মার্কেটের  একটি আড়তে মুরগি আনলোড করে অন্যত্র যাচ্ছিল গাড়িটি। ওই সময় সায়েম তার বাবার পিছু নিয়ে রাস্তায় বের হয়।

১৩ নম্বর গলির পশ্চিম পাশে পৌঁছামাত্র দ্রুতগতির মুরগির গাড়ির সামনের চাকায় চাপা পড়ে শিশুটি। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।

স্থানীয়রা ধাওয়া দিয়ে গাড়িটি আটক করলেও চালক ও তার সহযোগী পালিয়ে যায়।

সায়েমের মা রোজী জানান, সকালে তার স্বামী মুরগি জবাই দিতে রাস্তায় বের হন। ওই সময় সায়েমও তার পিছু নেয়। ছেলে যে তার পিছু নিয়েছে তা জানত না তার বাবা। এর পর কিছু সময় পর দুর্ঘটনাটি ঘটে।

পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026