1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১ নোবেল ইতিহাসে ক্যুরি পরিবারের অনন্য রেকর্ড শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ জোয়ারের সঙ্গে শ্বাসরুদ্ধকর লড়াই করে টিকে থাকে সুন্দরবনের বন্যপ্রাণীরা দেশের ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি

এমবিবিএস ভর্তি পরীক্ষা সর্বোচ্চ সতর্কতার সাথে সম্পন্ন করতে স¦াস্থ্যমন্ত্রীর নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭
  • ২১৬ বার দেখা হয়েছে

৬ অক্টোবর অনুষ্ঠেয় এমবিবিএস ভর্তি পরীক্ষা সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ সচিবালয়ে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় তত্ত্বাবধানে গঠিত ওভারসিইং কমিটির সভায় সভাপতিত্বকালে তিনি এই নির্দেশ দেন।
গত বছর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার সাফল্যের ধারাবাহিকতায় এবারও যেন প্রশ্নপত্র তৈরি ও কেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে নিরাপত্তাজনিত কোনো বিচ্যুতি না ঘটে সেদিকে সতর্ক থাকতে সকলকে নির্দেশ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত বছর যেভাবে পরীক্ষা প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন উত্থাপনের সুযোগ ঘটেনি, তেমনিভাবে এবছরও যেন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
মন্ত্রী বলেন, এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেশের সুশীল ব্যক্তিত্ব ও প্রবীণ চিকিৎসকদের নিয়ে ওভারসিইং কমিটি গঠন করা হয়েছে। তাঁদের পরামর্শ ও প্রত্যক্ষ তত্ত্বাবধান গত বছর ভর্তি পরীক্ষায় সাফল্য এনে দিয়েছিল। আগামীতেও সুশীল সমাজের পরামর্শ কাজে লাগানো হবে বলে মন্ত্রী বলেন, মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার মান সমুন্নত রাখতে কোনো আপোশ করা হবে না। ভর্তি পরীক্ষার আগে ভুয়া প্রশ্নপত্র বানিয়ে নিরীহ শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে প্রতারণার অপকৌশল বন্ধ করতে ১ সেপ্টেম্বর থেকে ভর্তি কোচিং সেন্টার বন্ধ করা হয়েছে। এ লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তারপরও যেন কোনোভাবে এধরনের অপতৎপরতা না চলে তার জন্য নজরদারি বাড়াতে আইন শৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর ঢাকায় পুলিশ কমিশনারসহ ভর্তি পরীক্ষা নিয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে বসবেন বলে তিনি এসময় জানান।
সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোঃ সিরাজুল ইসলাম, বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাইমুল ইসলাম খান, ৭১ টেলিভিশনের পরিচালক বার্তা সৈয়দ ইশতিয়াক রেজা, বিএমডিসির সভাপতি অধ্যাপক ডা. সহিদুল্লাসহ বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক, শিক্ষাবিদ এবং মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026