1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
লিটনের সেঞ্চুরিতে আফগানিস্তানকে বিশাল লক্ষ্য দিল বাংলাদেশ ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী স্বাস্থ্য-শিক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডাকে প্রধানমন্ত্রীর আহ্বান কৃষকের মাঠ থেকে মানুষের পাতে: বিএডিসি’র ৬৫ বছরের অভিযাত্রা সিনেমা হলের উন্নয়নে পদক্ষেপ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ৩ দিনে বাংলাদেশ-রিয়াদের ১০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৩৪৩১ যাত্রী নতুন ঋণের জন্য আইএমএফের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ঢাকার ‘চাপ কমাতে’ কেরানীগঞ্জে অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন কাতারের সঙ্গে নতুন এলএনজি চুক্তির আলোচনা, বিনিয়োগে আগ্রহ সৌদি কোম্পানির জ্বালানি খাতের বাড়তি চাপ সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

মোটরসাইকেল চালানোর প্রতিযোগিতায় প্রাণ গেল ছাত্রলীগ নেতার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ২০৪ বার দেখা হয়েছে

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল চালানোর প্রতিযোগিতায় নেমে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় তুষার আহমেদ (২৬) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পেঙ্গুয়ারী পাগলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ছাত্রলীগ নেতার নাম তুষার আহমেদ (২৬)। তিনি সিরাজগঞ্জ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং তাড়াশ উপজেলা ছাত্রলীগের সদস্য। তুষার উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের জুলফিকার আলী ভুট্টুর ছেলে।

বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোক্তার হোসেন মুক্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পেঙ্গুয়ারী পাগলাবাজার এলাকায় রাত সাড়ে ১১টার দিকে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল প্রতিযোগিতায় নামেন তুষার। পরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি তালগাছে ধাক্কা লেগে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।

এ ছাড়া মোটরসাইকেলে থাকা অপর আরোহী বায়েজিদ হোসেন আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তুষারকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন সোমবার ভোরে তিনি মারা যান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026