1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
লিটনের সেঞ্চুরিতে আফগানিস্তানকে বিশাল লক্ষ্য দিল বাংলাদেশ ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী স্বাস্থ্য-শিক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডাকে প্রধানমন্ত্রীর আহ্বান কৃষকের মাঠ থেকে মানুষের পাতে: বিএডিসি’র ৬৫ বছরের অভিযাত্রা সিনেমা হলের উন্নয়নে পদক্ষেপ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ৩ দিনে বাংলাদেশ-রিয়াদের ১০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৩৪৩১ যাত্রী নতুন ঋণের জন্য আইএমএফের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ঢাকার ‘চাপ কমাতে’ কেরানীগঞ্জে অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন কাতারের সঙ্গে নতুন এলএনজি চুক্তির আলোচনা, বিনিয়োগে আগ্রহ সৌদি কোম্পানির জ্বালানি খাতের বাড়তি চাপ সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

১২ ঘণ্টা পর খুলনার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ১৭৭ বার দেখা হয়েছে

উদ্ধার কাজ শেষে দীর্ঘ ১২ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (৩০ আগস্ট) বেলা ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে বলে নিশ্চিত করেছেন রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।

 

 

 

রবিবার (২৯ আগস্ট) রাত ১২টা ৪০মিনিটের দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুতর এ ঘটনা ঘটে।

সোমবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে এবং টানা ১২ ঘণ্টা উদ্ধার কাজ শেষে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনার পর উথলী রেলওয়ে স্টেশনের পার্শ্ববর্তী দর্শনা, আনসারবাড়িয়া এবং সাবদালপুর স্টেশনে চারটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে।

 

 

 

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

 

 

 

দুর্ঘটনা সম্পর্কে উথলী রেলওয়ের স্টেশন মাস্টার মোহাম্মদ আলী জানান, খুলনা থেকে ডিজেল নিয়ে নাটোরের উদ্দেশে ৩০টি বগি নিয়ে মালবাহী ট্রেনটি উথলী রেলওয়ে স্টেশনে আসে। ক্রসিংয়ের জন্য ট্রেনটি ২ নম্বর লাইনে নেওয়া হয়। রাত ১২টা ৪০ মিনিটের দিকে ক্রসিং শেষে ট্রেনটি নাটোরের উদ্দেশে ছাড়ে। ট্রেনটি ২ নম্বর লাইন থেকে ১ নম্বর লাইনে ঢোকার ১৪/১৫ নম্বর পয়েন্ট অতিক্রম করার সময় চারটি বগি লাইনচ্যুত হয়। এ কারণে এ লাইনে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026