1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১ নোবেল ইতিহাসে ক্যুরি পরিবারের অনন্য রেকর্ড শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ জোয়ারের সঙ্গে শ্বাসরুদ্ধকর লড়াই করে টিকে থাকে সুন্দরবনের বন্যপ্রাণীরা দেশের ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি

রোহিঙ্গাদের সহায়তা প্রদান সংক্রান্ত তথ্য প্রচারে কক্সবাজারে মিডিয়া সেন্টার স্থাপন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭
  • ২১৬ বার দেখা হয়েছে

বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী মিয়ানমারের নাগরিকদের মানবিক সহায়তা প্রদান সংক্রান্ত বিষয়ে যথাযথ তথ্য প্রচারের সুবিধার্থে কক্সবাজার জেলা প্রশাসক কমপ্লেক্সে একটি মিডিয়া সেন্টার স্থাপন করা হবে। তথ্য অধিফতরের চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসারের নেতৃত্বে গণযোগাযোগ অধিদপ্তরের অধীনস্ত কক্সবাজারের জেলা তথ্য অফিসার মিডিয়া সেন্টার পরিচালনা করবেন। প্রয়োজনে জেলা তথ্য অফিস চট্টগ্রাম, উপজেলা তথ্য অফিস লামা ও পটিয়া মিডিয়া সেন্টারের দায়িত্বপালনে সহযোগিতা করবে।
আজ ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মিয়ানমার থেকে আগত আশ্রয় প্রাথীদের মানবিক সহায়তা প্রদান সংক্রান্ত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. জাকির হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক কে এম আলী আজম, পররাষ্ট্র মন্ত্রণায়ের বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক ফেরদৌসী শাহরিয়ার, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মুহিবুল হোসেন, তথ্য অধিদফতরের সিনিয়র ডিপিআইও (প্রেস) ফায়জুল হক, জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ এটুআই নাঈমুজ্জামান মুক্তা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।
সভায় আরো সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, কক্সবাজারের এ মিডিয়া সেন্টার থেকে প্রতিদিন বিকেলে জেলা প্রশাসক কক্সবাজার এবং আর আর সি এর প্রধান প্রেস ব্রিফিং করবেন।
এ মিডিয়া সেন্টারে টেলিফোন, ইন্টারনেট, ফ্যাক্স এবং কম্পিউটারের সুবিধা থাকবে। এখান থেকে আশ্রয়কেন্দ্রগুলো সংশ্লিষ্ট তথ্যাদি প্রচারের সুবিধার্থে এ সংক্রান্ত বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসন সার্বিক তত্ত্বাবধান করবেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026