1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

গ্রাহকের ৫৮৯ কোটি টাকা হাতিয়ে লাপাত্তা ধামাকা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৫২৯ বার দেখা হয়েছে

সানাউল হক সানীঅনলাইন প্ল্যাটফরম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অন্তত ৫৮৯ কোটি টাকা হাতিয়ে নিয়েছে ধামাকা শপিং নামের একটি ই-কমার্স প্রতিষ্ঠান। চমকপ্রদ বিজ্ঞাপন ও আকর্ষণীয় ছাড়ে পণ্য বিক্রির ফাঁদ তৈরি করে প্রতিষ্ঠানটি এ অর্থ আত্মসাৎ করে। এর পর অফিস বন্ধ করে লাপাত্তা। আমাদের সময়ের অনুসন্ধান বলছে, কোম্পানিটির মূল মালিক ও ম্যানেজিং ডিরেক্টর (এমডি) জসিমউদ্দিন চিশতি পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। পালিয়েছেন পরিচালনা পর্ষদের বেশিরভাগ সদস্যও। প্রতারণার মাধ্যম হিসেবে ধামাকা শপিংয়ের নাম ব্যবহার করলেও প্রতিষ্ঠানটির নামে ছিল না কোনো ব্যাংক অ্যাকাউন্ট। প্রতিষ্ঠানটির এমডি এ কাজে ব্যবহার করেছেন ইনভেরিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট। তবে অনুসন্ধানে দেখা গেছে, বিপুল অঙ্কের টাকা লেনদেন করলেও বর্তমানে ওই অ্যাকাউন্টে আছে মাত্র ৯৩ হাজার টাকা। ব্যক্তিগত ও কোম্পানিসংশ্লিষ্ট অন্য অ্যাকাউন্টগুলোতেও টাকা নেই।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026