1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১ নোবেল ইতিহাসে ক্যুরি পরিবারের অনন্য রেকর্ড শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ জোয়ারের সঙ্গে শ্বাসরুদ্ধকর লড়াই করে টিকে থাকে সুন্দরবনের বন্যপ্রাণীরা দেশের ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি

দালাল চক্রের খপ্পরে পড়ে ভারতে, দুই বছর কারাভোগ শেষে দেশে ৭ তরুণী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৮৪ বার দেখা হয়েছে

ভারতে, দুই বছর

কারাভোগ শেষে সাত বাংলাদেশি তরুণীকে যশোরের বেনাপোলে হস্তান্তর করা হয়েছে। তাদের প্রত্যেকের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে।

শুক্রবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশে সোপর্দ করে।

তরুণীরা হলেন, যশোর জেলার শিরিনা বিশ্বাস, কুড়িগ্রাম জেলার আঞ্জুমান সুমি, ফরিদপুর জেলার মৌসুমি আক্তার, চট্রগ্রাম জেলার রিয়া আক্তার, শ্রীপুর (মাগুরা) জেলার সোহাগী আক্তার মিম, খাগড়াছড়ি জেলার জাকিয়া আক্তার ও সুনামগঞ্জের সুমা আক্তার।

 

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে আইনি সহায়তা দিতে এসব তরুণীদের জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা গ্রহণ করেছে।

এ সময় তিনি আরো জানান, বর্তমান কোভিড পরিস্থিতির কারণে নিরাপত্তার কথা ভেবে কিশোরীদেরকে যশোর গাজীর দরগায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১৪ দিন রাখা হবে।

পাচারের শিকার তরুণীরা জানান, ভাল কাজ দেওয়ার নাম করে তাদেরকে সীমান্ত পথে ভারতে নেয় দালালরা। পরে পাচারকারীদের খপ্পর থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরছেন তারা।

তরুণীদেরকে গ্রহণকারী এনজিও সংস্থা জাস্টিস এন্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রামার অফিসার এবিএম মুহিত হোসেন জানান, ভাল কাজের প্রলোভনে দালাল চক্রের খপ্পরে পড়ে এসব তরুণীরা দুই বছর আগে ভারতে যায়। এ সময় পাচারকারীরা ভাল কাজ না দিয়ে তাদেরকে ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করে। খবর পেয়ে ভারতীয় পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করে। পরে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। সেখান থেকে ভারতীয় একটি এনজিও সংস্থা তাদেরকে ছাড়িয়ে নিজেদের হেফাজতে রাখে। পরে রাষ্ট্রীয় প্রক্রিয়ায় ট্রাভেল পারমিটে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। কোয়ারেন্টাইন শেষে তাদেরকে আইনি সহায়তাসহ কর্মসংস্থানের বিষয়ে সহযোগিতা করা হবে বলেও জানান এ কর্মকর্তা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026