1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

মালিতে নিহত সেনা সদস্য সার্জেন্ট আলতাফের গ্রামের বাড়ী চিরিরবন্দরে এখন শোকের মাতম

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৪৮ বার দেখা হয়েছে

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে বিদ্রোহীদের হামলায় নিহত সেনা সদস্য সার্জেন্ট আলতাফ হোসেনের গ্রামের বাড়ীতে চলছে শোকের মাতম। গত ২৪ আগষ্ট রবিবার আন্তঃ বাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে জানা গেছে, মালিতে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর সার্জেন্ট আলতাফসহ ৩ সেনা সদস্য বিদ্রোহীদের বোমা হামলায় নিহত হন। বিবৃতিতে বলা হয় মালিতে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় শনিবার বাংলাদেশী শান্তিরক্ষীদের সাথে সন্ত্রাসীদের সংঘর্ষ হয়। বাংলাদেশী শান্তিরক্ষীরা সফলভাবে তাদের প্রতিহত করে। দায়িত্ব পালন শেষে রবিবার ক্যাম্পে ফেরার পথে তাদের উপর ফের হামলা হলে তারা আবারও প্রতিহত করে। তবে সংঘর্ষের এক পর্যায় সন্ত্রাসীদের পুঁতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরনে ৩ জন নিহত ও ৪ জন আহত হয়। এদেরমধ্যে সার্জেন্ট আলতাফ হোসেন মন্ডল ইএমই (দিনাজপুর) ল্যান্স কর্পোরাল জাকিরুল আর্টিলারি (নেত্রকোনা) ও সৈনিক মনোয়ার ইস্টবেঙ্গল (বরিশাল)। বাবার মৃত্যুর খবরে আলতাফের দুই কন্যা মিম (১৭) সুমাইয়া (১০) ও স্ত্রী নাসিমা এখন পাগল প্রায়। নিহত সার্জেন্ট আলতাফ ১৯৯২ সালে সেনাবাহিনীতে যোগ দেন। গত চার মাস আগে সৈয়দপুর শহীদ মাহবুব সেনানিবাস থেকে মালিতে শান্তিরক্ষী বাহিনীতে তাকে পাঠানো হয়। আলতাফ দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মন্ডলপাড়ার মৃতঃ আব্দুস সাত্তারের পুত্র।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026