1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

চলতি মাসেই বন্ধ হবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৮৬ বার দেখা হয়েছে

প্রযুক্তি জায়ান্ট গুগলের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ দিয়েছে প্রতিষ্ঠানটি। কোটি কোটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন এখন মানুষের হাতে। অনেকের হাতে এখনো আগের সংস্করণের অ্যান্ড্রয়েড স্মার্টফোন আছে। পুরোনো সেই অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সংখ্যাও অনেক। সম্প্রতি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা পুরোনো স্মার্টফোনগুলোর মালিকদের দুঃসংবাদ দিল গুগল। সেপ্টেম্বরের শেষের দিকে বেশ কয়কটি মডেলের অ্যান্ড্রয়েড স্মার্টফোন সম্পূর্ণরূপে অকেজো হয়ে যাবে। অনেক গুরুত্বপূর্ণ অ্যাপ কাজ করবে না। গুগল জানিয়েছে, পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে ইউটিউব, গুগল ড্রাইভ, জি-মেইল, গুগল ম্যাপসের মতো প্রয়োজনীয় অ্যাপের সেবা পাওয়া যাবে না। এর ফলে ২৭ সেপ্টেম্বর থেকে ফোনগুলো অকেজো বাক্স হিসাবে পরিণত হবে। সাধারণত অ্যান্ড্রয়েড ২.৩.৭ বা এর থেকে কম ভার্সনের স্মার্টফোনগুলোতে সাপোর্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে গুগল। প্রযুক্তি প্রতিষ্ঠানটির সব সেবা পেতে হলে ফোনটি কমপক্ষে অ্যান্ড্রয়েড ভার্সন ৩ হতে হবে। ফোন ব্যবহার করা না গেলে ওয়েব ব্রাউজার থেকে লগ ইন করে কাজ চালানো যাবে বলে জানা গেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026