1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

অতিরিক্ত সচিব হলেন ৯২ কর্মকর্তা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৩০ বার দেখা হয়েছে

বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে কর্মরত ৯২ জন যুগ্মসচিব ও সমমর্যাদার কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই কর্মকর্তারা অতিরিক্ত সচিব হয়েছেন। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক দুই প্রজ্ঞাপনে ৮৯ জন কর্মকর্তাকে এবং লিয়েনে থাকা আরও তিনজনকে পদোন্নতি দেওয়া হয়। প্রশাসনের ১৩তম ব্যাচকে মূল ধরে দ্বিতীয়বারের মতো এই পদোন্নতি দেওয়া হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের সই করা একটি প্রজ্ঞাপনে ৮৭ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। আরেকটি প্রজ্ঞাপনে বিভিন্ন দূতাবাসে কর্মরত দুজন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।

এছাড়া বিদেশে শিক্ষা ছুটি বা লিয়েনে থাকা আরও তিন কর্মকর্তাও অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন। সবমিলিয়ে যুগ্মসচিব থেকে অতিরিক্ত সচিব হিসাবে পদোন্নতি পেয়েছেন ৯২ জন কর্মকর্তা। নতুন পদোন্নতির পর প্রশাসনে অতিরিক্ত সচিবের সংখ্যা দাঁড়াল ৫০৭ জন। রাত সাড়ে ৮টার দিকে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পদোন্নতিপ্রাপ্তদের পদায়নের প্রজ্ঞাপন জারি হয়নি।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026