1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক

সরকারি প্রতিষ্ঠান কমিটির বৈঠক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭
  • ২৯৬ বার দেখা হয়েছে

জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির ৩১তম বৈঠক আজ কমিটির সভাপতি শওকত আলীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, আবদুর রউফ এবং এডভোকেট নাভানা আক্তার বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে বিগত বৈঠকসমূহে সরকারি প্রতিষ্ঠান কমিটি কর্তৃক গৃহীত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সংসদে পেশকৃত সর্বশেষ সি এ জি’র অডিট রিপোর্টের মধ্যে অনিষ্পন্ন অডিট আপত্তিগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে উল্লেখ করা হয় যে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বর্তমানে ১৫টি আন্তর্জাতিক ও ৭টি অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। যার মধ্যে অধিকাংশ রুটে লাভজনকভাবে ফ্লাইট পরিচালিত হচ্ছে। বিমান গত ২০১৫-২০১৬ অর্থবছরে সর্বমোট ২৭৬ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে। বিমানের আসন সংরক্ষণ ব্যবস্থা বর্তমানে শতভাগ কম্পিউটারাইজড করা হয়েছে এবং নির্দিষ্ট ফ্লাইটে আসন খালি আছে কিনা যাত্রী সাধারণ এখন বিমানের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে সর্বশেষ অবস্থা জানতে পারেন। বর্তমানে যাত্রী সাধারণ ইন্টারনেটের মাধ্যমে আসন সংরক্ষণ ও ক্রেডিট কার্ড দ্বারা টিকিট ক্রয় করতে পারেন।

বিমানবন্দরের লাগেজ হ্যান্ডেলিং ব্যবস্থাকে আরো বেশি যুগোপযোগী করতে কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হয়।

এছাড়াও বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনিষ্পন্ন অডিট আপত্তিগুলো দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় সভার মাধ্যমে নিষ্পন্ন করতে কমিটি সুপারিশ করে।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026