1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

করোনাভাইরাসে আরো ৪৮ জনের মৃত্যু এবং নতুন আক্রান্ত ১৩২৭

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৬৮ বার দেখা হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো ৪৮ জন মারা গেছেন এবং নতুন করে আরো ১ হাজার ৩২৭ জন আক্রান্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।
এতে জানানো হয়, “গত ২৪ ঘন্টায় ১৮ হাজার ৮৬৯টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ৩ শতাংশ।”
একই সময়ে ঢাকা মহানগরী ও ঢাকা জেলার উপজেলা সমূহে ৬২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং ৯ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে দেশে মৃত্যুর মোট সংখ্যা ২৬ হাজার ৮৮০ জনে দাঁড়াল এবং মোট আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৫ লাখ ২৮ হাজার ৫৪২ জনে দাঁড়িয়েছে।
এদিকে গত এক দিনে আরো ৩ হাজার ১৬৮ জন সুস্থ্য হয়ে হাসপাতাল থেকে বাড়ী ফেরায় সুস্থ্য হওয়ার মোট সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৪ লাখ ৭৫ হাজার ২৩৫ জনে দাঁড়াল।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা যায় যে করোনাভাইরাসে আক্রান্ত ৯৬ দশমিক ৫১ শতাংশ রোগী সুস্থ্য হয়েছে এবং ১ দশমিক ৭৬ শতাংশ রোগী মারা গেছে। মারা যাওয়া ২৬ হাজার ৮৮০ জনের মধ্যে ১১ হাজার ৬৯৯ জন ঢাকা বিভাগ, ৫ হাজার ৪৩২ জন চট্টগ্রাম বিভাগ, ১৯৮৯ জন রাজশাহী বিভাগ, ৩৪৮৬ জন খুলনা বিভাগ, ৯১৯ জন বরিশাল বিভাগ, ১২০৯ জন সিলেট বিভাগ, ১৩৩২ জন রংপুর বিভাগ এবং ৮১৪ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026