1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য বিধি অনুসরণ না করলে কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৯ বার দেখা হয়েছে

শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ স্বাস্থ্য বিধি অনুসরণ না করলে  কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু।
আজ  রোববার  সকাল ১০ টায় আজিমপুর গার্লস স্কুল ও কলেজ পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।
পরিদর্শনের সময়ে ক্লাস রুমে ময়লা পাওয়ায় এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের এক কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন তিনি।
পরে, কলা বাগান লেক সার্কাস স্কুল পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় তিনি আনাচে-কানাচে এবং অব্যবহৃত ফাঁকা জায়গায় স্থায়ী কিছু জিনিস পড়ে থাকতে দেখে অসন্তুষ্টি প্রকাশ করেন।
তিনি  উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, অব্যবহৃত জায়গায়ও পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। অব্যবহৃত ও অপরিচ্ছন্ন জায়গা থেকে ডেঙ্গু ছড়িয়ে পড়তে পারে। সরকারি যে নিদের্শনা দেয়া হয়েছে তার সঙ্গে মিল নেই বলেও উলে¬খ করেন তিনি।
এদিকে, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম শুরু করার সার্বিক প্রস্তুতি দেখতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন বেলা ১১ টায় মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় (কলোনির ভিতরে, কাঁচা বাজারের পাশে) পরিদর্শনে  যান। তারপর তিনি মতিঝিলস্থ অন্যান্য প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026