1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথম দিন ক্লাসে হাজির ৮০ শতাংশেরও বেশি শিক্ষার্থী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

মহামারি করোনার কারণে দেড় বছর বন্ধ থাকার পর খুলেছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। রোববার প্রথমদিনেই হাজির হয়েছে ৮০ শতাংশেরও বেশি শিক্ষার্থী। এমনটাই জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ পরিবীক্ষণ ও মূল্যায়ন শাখা।

সারাদেশের সরকারি-বেসরকারি ১৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান মনিটরিংয়ের কাজ করছে পরিবীক্ষণ ও মূল্যায়ন শাখা। তাদের কাছে প্রতিদন বিকেলে ছক আকারে প্রতিষ্ঠানগুলোর তথ্য মেইলে পাঠানোর নির্দেশনা রয়েছে। নির্দেশনা মোতাবেক প্রথমদিন শেষে রোববার বিকেল ৫টা পর্যন্ত ১৪ হাজার ৪৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রথম দিনের সার্বিক তথ্য পাঠিয়েছে।

সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে পরিবীক্ষণ ও মূল্যায়ন শাখার পরিচালক অধ্যাপক আমির হোসেন বলেন, প্রথম দিন সারাদেশে সব বিদ্যালয়ে প্রায় ৮০ শতাংশ শিক্ষার্থী ক্লাসে উপস্থিত ছিল।

তিনি বলেন, সরকারি স্কুল-কলেজ ও বেসরকারি শীর্ষ স্কুল-কলেজে প্রথম দিন শিক্ষার্থী উপস্থিতি অনেক বেশি। প্রত্যাশার চাইতেও বেশি শিক্ষার্থী ক্লাসে উপস্থিত হয়েছে। তবে বেসরকারি ছোট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী উপস্থিতি কিছুটা কম দেখা গেছে। ধীরে ধীরে শিক্ষার্থী উপস্থিতি বাড়বে।

পরিবীক্ষণ ও মূল্যায়ন শাখার তথ্যমতে, রাজধানীর কবি কাজী নজরুল সরকারি কলেজে রোববার বিভিন্ন পর্যায়ে এক হাজার ৬০৬ জন শিক্ষার্থীর মধ্যে ১ হাজার ৩১৮ জন উপস্থিত ছিলেন। এখানে উপস্থিতির হার ৮২ দশমিক ৬ শতাংশ। আর ১১৫ জন শিক্ষকের মধ্যে ১১৩ জন উপস্থিত ছিলেন।

আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে প্রথম শ্রেণির ৩৭৯ জনের মধ্যে ৩১১ জন উপস্থিত ছিলেন। এখানে উপস্থিতির হার ৮২ শতাংশ। ১০ম শ্রেণির ৪১৫ জনের মধ্যে ৩৪৩ জন উপস্থিত ছিল, উপস্থিতির হার ৮২ শতাংশ ৬৫ শতাংশ। এদিন স্কুলটির মোট ১৪৯ জন শিক্ষকের মধ্যে ১৪৮ জন উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026