1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

পারমানবিক অস্ত্রনিরোধ চুক্তিতে বাংলাদেশের স্বাক্ষর

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৮৭ বার দেখা হয়েছে

বাংলাদেশ এবছর ৭ জুলাই গৃহীত পারমানবিক অস্ত্রনিরোধ চুক্তি সমর্থন করেছে। সদস্যরাষ্ট্রসমূহের মধ্যে প্রথম গ্রুপ থেকে গত সপ্তাহে বাংলাদেশ এ চুক্তি স্বাক্ষর করে। জাতিসংঘ সদরদপ্তরে ২৬ সেপ্টেম্বর ‘পারমানবিক অস্ত্রের সম্পূর্ণ নির্মূলের জন্য পালিত আন্তর্জাতিক দিবস’ এর স্মরণ ও প্রচারের লক্ষ্যে গৃহীত জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের প্লেনারি সভায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন একথা বলেছেন।
রাষ্ট্রদূত আরো বলেন, বাংলাদেশ মনে করে পারমানবিক অস্ত্রের সম্পূর্ণ নির্মূলই হতে পারে এর ব্যবহার বন্ধের একমাত্র পূর্ণ নিশ্চয়তা।
এ সময় তিনি ২০১৩ সালের সেপ্টেম্বরে আয়োজিত পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ক উচ্চপর্যায়ের সভায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত বক্তৃতার উদ্ধৃতি দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘বাংলাদেশ বিশ্বাস করে যে, পরমাণুঅস্ত্র চূড়ান্ত নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে পারে না। এই নিশ্চয়তা প্রদান সম্ভব যদি শিক্ষা, আর্থসামাজিক অগ্রগতি ও গণতান্ত্রিক মূল্যবোধ সংরক্ষণের মাধ্যমে জনগণকে ক্ষমতায়িত করা যায় এবং শান্তি অর্জনে মানুষের সামর্থ্যকে ব্যবহার করা যায়।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026