1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

বিদ্যুৎ স্পৃষ্টে একই পরিবারের ৪ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮০ বার দেখা হয়েছে

নোয়াখালীর সোনাইমুড়ীতে বিদ্যুৎ স্পৃষ্টে একই পরিবারের চারজন মারা গেছেন। শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শিলমুদ গ্রামের একটি কৃষি জমির মাঠে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন শিলমুদ গ্রামের আবুল বাশারের ছেলে আবদুর রহিম (৫৫), উজির আলীর ছেলে মো: ইউসুফ (৪৮), নুর হোসেনের ছেলে সুমন (২৮) ও শহিদ উল্যার ছেলে জুয়েল (১৬)। এই ঘটনার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে সোনাইমুড়ী উপজেলা ও থানা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে যান।

সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন অর রশিদ জানান, শিলমুদ গ্রামের বাসিন্দা আবদুর রহিম শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে তার কৃষি জমিতে নামেন। ওই জমির উপর স্থাপিত পল্লী বিদ্যুৎ সমিতির পুরাতন লোহার খুুঁটি বিদ্যুতায়িত হয়ে মাঠের পানিও বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময় আবদুর রহিম বিদ্যুতায়িত হয়ে ছটফট করতে থাকলে তাকে বাচাতে যায় ইউসুফ। ইউসুফও মাঠে নেমে বিদ্যুাতায়িত হয়ে ছটফট করতে থাকে। পরে তাকে বাচাতে গিয়ে সুমন এবং সুমনকে বাচাতে গিয়ে জুয়েল বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে তাদেরকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026