1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে, কিছু চ্যালেঞ্জ আছে’ নির্দিষ্ট সময়ের জন্য এটিএম-অনলাইন সেবা বন্ধ যেসব ব্যাংকের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের

চীন থেকে এলো সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৮ বার দেখা হয়েছে

চীন থেকে কেনা সিনোফার্মের আরও ৫০ লাখ ডোজ টিকার চালান দেশে পৌঁছেছে।

শুক্রবার দিনগত রাত পৌনে ১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এ টিকা ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত পৌনে ১টার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে এসব টিকা এসেছে। টিকাগুলো টঙ্গীতে বেক্সিমকোর ওয়্যারহাউজে পাঠিয়ে দেওয়া হয়েছে।

সিনোফার্মের ৩ কোটি ডোজ টিকা কিনতে চুক্তি করেছে সরকার। এছাড়া কোভ্যাক্স থেকেও বাংলাদেশ সিনোফার্মের টিকা পাচ্ছে বিনামূল্যে।

১২ মে প্রথমবার চীন থেকে ৫ লাখ ডোজ টিকা আসে। সেগুলো চীন সরকার উপহার হিসাবে পাঠায়। এরপর কয়েক চালানে চীন থেকে কেনা ও উপহারের টিকা আসে। সব মিলিয়ে এখন পর্যন্ত এ নিয়ে সব মিলিয়ে সিনোফার্মের মোট ২ কোটি ৪৯ লাখ ডোজের বেশি টিকা পেল বাংলাদেশ।

এ বছর ৭ ফেব্রুয়ারি অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে সারা দেশে গণটিকা শুরু করে সরকার। বর্তমানে অ্যাস্ট্রাজেনেকা ছাড়াও যুক্তরাষ্ট্রের ফাইজার ও মডার্না এবং চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ করা হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026