1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

পদ্মা সেতু স¦প্ন নয়, বাস্তবতা — সেতুমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ অক্টোবর, ২০১৭
  • ১৭৭ বার দেখা হয়েছে

পদ্মা সেতু এখন আর স¦প্ন নয়, দৃশ্যমান বাস্তবতা। পদ্মার বুকে মাথা তুলে দাঁড়ানো এ সেতু শেখ হাসিনার সাহসী নেতৃত্বের সোনালী ফসল। আজ সকালে জাজিরা প্রান্তে সেতুর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের মাঝে সুপার স্ট্রাকচার/স্প্যান স্থাপনের কাজ অবলোকনের পর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিশ্বব্যাংক এ প্রকল্প থেকে নিজেদের গুটিয়ে নিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী সিদ্ধান্তে নিজস¦ অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নেয়া হয়। সকল অনিশ্চয়তার মেঘ কেটে পদ্মা সেতু আজ আর রঙিন স¦প্ন নয়, বাস্তবতা।

এসময় মন্ত্রী জানান, ৬ কিলোমিটারের বেশি দীর্ঘ এ সেতুতে আরো ৪০টি স্প্যান বসবে, ইতোমধ্যে পদ্মা সেতু প্রকল্পের কাজ শতকরা সাড়ে ৪৭ ভাগ শেষ হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।

স্প্যান স্থাপনকালে সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধান তথ্য অফিসার কামরুন নাহার, প্রকল্প পরিচালক প্রকৌশলী সফিকুল ইসলামসহ নির্মাণ প্রতিষ্ঠান, নির্মাণ তদারকি প্রতিষ্ঠান, সেতু বিভাগ এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026