1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক

খুলনায় ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশা খাদে : নিহত ৪, আহত ১

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৬ বার দেখা হয়েছে

খুলনায় এক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা সাতক্ষীরা-সড়কের জিলেরডাঙ্গা নামক স্থানে বালুবাহী একটি ট্রাক ডুমুরিয়াগামী একটি সিএনজিকে ওভারটেক করার সময় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ডুমুরিয়া উপজেলার রুদাঘরা গ্রামের মহিরউদ্দিন সানার মেয়ে হোটেল শ্রমিক রেশমা খাতুন (৩২), শরাফপুর গ্রামের মাহমুদ সরদারের ছেলে শরিফুল ইসলাম (২৫) ও তার স্ত্রী শিউলি বেগম (১৮) এবং একই গ্রামের বাসিন্দা সিএনজি চালক ইলিয়াস সরদার (৪৫) নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, শুক্রবার দুপুরে খুলনা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি ডুমুরিয়ার উদ্দেশে রওয়ানা দেয়। খুলনা সাতক্ষীরা-সড়কের ডুমুরিয়া উপজেলাধীন পূর্ব জিলেরডাঙ্গায় বালুবাহী একটি ট্রাক (সাতক্ষীরা ট-১১-০৩৯৪) সিএনজিটিকে ওভারটেক করার সময় ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীভর্তি সিএনজিটি রাস্তার ডান পাশের খাদে পানির মধ্যে পড়ে যায়। পরে ট্রাকটি সিএনজির ওপর গিয়ে আছড়ে পড়ে

খবর পেয়ে খর্ণিয়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে দুইজন নারীসহ চারজনের লাশ উদ্ধার এবং তুহীন (২) নামে আহত সিএনজির এক যাত্রীকে উদ্ধার করে। নিহত চারজনের লাশ ও আহত তুহীনকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বালুভর্তি ট্রাকটি রাকিব (২২) নামের হেলপার চালাচ্ছিল। তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

খর্ণিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, দুর্ঘটনায় নিহত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের লাশ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026