1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

সংক্রমণ নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় এগিয়ে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৬ বার দেখা হয়েছে

দেশজুড়ে চলমান করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ নেতৃত্বের ভূয়সী প্রসংশা করলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ সবাইকে মুগ্ধ করেছে। তিনি তার ভাষণে বাংলাদেশের সামগ্রিক বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ভয়াবহতা নিয়ন্ত্রণে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এগিয়ে আছে। প্রধানমন্ত্রীর কঠোর পরিশ্রম ও দক্ষ নেতৃত্বের কারণে বাংলাদেশে আজ করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও নার্সদের ট্রেনিং কেন্দ্র এবং টিবি রোগ নিরাময় কেন্দ্র উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, ‘দেশের জলবায়ু পরিবর্তন এবং কোভিড-১৯ পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার, খাদ্য নিরাপত্তা, সমতা ও টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেখ হাসিনার ভাষণে তুলে ধরার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। এদেশের অর্থনীতি পুনরুদ্ধারে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সফল।’

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন ভূঁইয়া, উপ-পরিচালক সাজেদা খাতুনসহ কুমেক হাসপাতালের অন্যান্য কর্মকর্তারা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026