1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ৭ হাজার ৯২৪ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৪ বার দেখা হয়েছে

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৭ হাজার ৯২৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২৬ হাজার ৫৩৫ জন। পাশাপাশি সারাবিশ্বে এ মহামারি থেকে সুস্থ রোগীর সংখ্যা ২১ কোটি ছাড়িয়েছে। এর আগের দিন সারাবিশ্বে ৫ হাজার ৩৫০ জনের মৃত্যু হয় ও আক্রান্ত হয় ৩ লাখ ৭১ হাজারের ৫৩১ জন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৭ লাখ ৭৮ হাজার ৬৯৪ জনের। আর মোট আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৩৫ লাখ ৪৮ হাজার ৬৯৪ জন। এর মধ্যে করোনা থেকে সেরে উঠেছেন ২১ কোটি ৩ লাখ ৯৪ হাজার তিনজন।

এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৮২৫ জন। এর মধ্যে মারা গেছেন ৭ লাখ ১১ হাজার ২২২ জন। দেশটিতে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৫ লাখ ২০ হাজার ৯৫৪ জন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026