1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক

সিরাজগঞ্জে মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৩১৮ বার দেখা হয়েছে

বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কসহ সিরাজগঞ্জের তিনটি রুটে অন্তত ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ভয়াবহ যানজটে অচলাবস্থার সৃষ্টি হয়েছে এসব রুটে।

এর আগে সন্ধ্যায় এই মহাসড়কে ২০ কিলোমিটার যানজট ছিল।

 

এদিকে যানজটের কারণে সিরাজগঞ্জ শহরে প্রবেশের বিভিন্ন আঞ্চলিক সড়কেও যানবাহন ঢুকে পড়ায় চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে জরাজীর্ণ নলকা সেতু ও এর দুপাশে সড়কের খানাখন্দ থাকায় এ যানজটের সূত্রপাত হয়।

দিনভর থেমে থেমে যানজট থাকলেও বিকেল হতেই তা তীব্র আকার ধারণ করে। রাত বাড়তেই যানজটের তীব্রতা ছড়িয়ে পড়ে। রাত সাড়ে ৮টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সয়দাবাদ থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ১৪ কিলোমিটার, হাটিকুমরুল গোলচত্বর থেকে ভুঁইয়াগাঁতী পর্যন্ত ১৫ কিলোমিটার ও হাটিকুমরুল গোলচত্বর থেকে রাজশাহী রুটের নাঈমুড়ী বাজার পর্যন্ত ৬ কিলোমিটার ছড়িয়ে পড়েছে।

হাটিকুমরুল হাইওয়ের সার্জেন্ট ফয়সাল আহমেদ বলেন, নলকা সেতুর কারণে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের। হাটিকুমরুল গোলচত্বর ছাড়িয়ে যানজট ভুঁইয়াগাঁতী বাজার পর্যন্ত ছড়িয়ে গেছে। অপরদিকে রাজশাহী রুটের গোঁজা ব্রিজ পার হয়েছে। আমরা যানজট নিরসনের চেষ্টা করছি।

সিরাজগঞ্জ জেলা ট্রাফিক ইন্সপেক্টর সালেকুজ্জামান সালেক বলেন, মহাসড়কে খানাখন্দের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পশ্চিমে পাঁচলিয়া ও পূর্বদিকে ঝাঐল ওভারব্রিজ পর্যন্ত যানজট রয়েছে। রাস্তা খারাপের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। অপরদিকে নলকা সেতুতে সংস্কার কাজ শুরু করেছে সড়ক বিভাগ। এ কারণেও যানজটের তীব্রতা বাড়ছে। তবে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026