1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে, কিছু চ্যালেঞ্জ আছে’ নির্দিষ্ট সময়ের জন্য এটিএম-অনলাইন সেবা বন্ধ যেসব ব্যাংকের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের

করোনায় মৃত্যু ১২ জন, শনাক্ত ২.৯৭ শতাংশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ২৫০ বার দেখা হয়েছে

দেশে আজ করোনাভাইরাসে মৃত্যু কমেছে, তবে শনাক্তের হার কিছুটা বেড়েছে। গত ২৪ ঘন্টায় শনাক্তের হার বেড়েছে দশমিক ৯ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ২ দশমিক ৮৮ শতাংশ, যা আজ বেড়ে হয়েছে ২ দশমিক ৯৭ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ ২২ হাজার ৩২১ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ৬৬৩ জন। গতকাল  ২৪ হাজার ৩৭৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৭০৩ জন। দেশে এ পর্যন্ত ৯৮ লাখ ৯১ হাজার ৬১৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬০ হাজার ৮১৮ জন। মোট শনাক্তের হার ১৫ দশমিক ৯৭ শতাংশ।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৩ হাজার ৯৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪৫৪ জন। শনাক্তের হার ২ দশমিক ৫৩ শতাংশ এবং গতকাল এ হার ছিল ৩ দশমিক ৪৬ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৪ জন। গতকাল ২ জন মারা গিয়েছিল।
গত ২৪ ঘন্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। গতকালের চেয়ে আজ ৯ জন কম মারা গেছেন। গতকাল ২১ জন মারা যায়। আজ মৃতদের মধ্যে পুরুষ ৬ জন ও নারী ৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৪৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ৪ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ১ জন এবং খুলনা বিভাগে ২ জন রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৬৬৪ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ২১ হাজার ৭৭৭ জন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026