1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে, কিছু চ্যালেঞ্জ আছে’ নির্দিষ্ট সময়ের জন্য এটিএম-অনলাইন সেবা বন্ধ যেসব ব্যাংকের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের

করোনায় ২৪ ঘণ্টার ব্যবধানে মৃত্যু তিনগুণ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ২৫৫ বার দেখা হয়েছে
করোনায়  ২৪ ঘণ্টার ব্যবধানে  মৃত্যু তিনগুণ
????????????????????????????????????

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২০ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে প্রাণ হারিয়েছেন ২৭ হাজার ৬৭৪ জন।

 

 

 

শনিবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা ভাইরাসের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৯২৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ৪৫ শতাংশ। এই একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৪১৫ জন। এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬১ হাজার ৮৭৮ জন।

 

 

 

আরও পড়ুন:

৭ মাস পর করোনায় সর্বনিম্ন মৃত্যু

 

 

 

এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন ৫৪৩ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ২৩ হাজার ১৩৪ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ২০ জনের মধ্যে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুইজন রয়েছে।

 

 

 

মারা যাওয়াদের মধ্যে ১২ জন পুরুষ ও ৮ জন নারী। এদের মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৯ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, খুলনা বিভাগে একজন, বরিশালে একজন, রংপুর বিভাগে তিনজন ও ময়মনসিংহে দুইজন মারা গেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026