1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

ফাইনালে উঠতে চেন্নাইকে ১৭৩ রানের টার্গেট দিল দিল্লি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৫৮০ বার দেখা হয়েছে

১৭৩ রান করলেই সবার আগে ফাইনালের টিকিট নিশ্চিত হবে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের।

আইপিএলের ১৪তম আসরের প্রথম কোয়ালিফায়ারে চেন্নাইয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৭২ রান করে দিল্লি ক্যাপিটাল।

দলের হয়ে ৩৪ বলে সাত চার ও তিন ছক্কায় সর্বোচ্চ ৬০ রান করেন ওপেনার পৃথ্বী শ।  ৩৫ বলে তিন চার ও দুই ছক্কায় অপরাজিত ৫১ রান করেন অধিনায়ক ঋষভ পন্থ।  এছাড়া ৩৭ রান করেন সিমরন হিতমায়ার।

এ ম্যাচে যারা হেরে যাবে তাদের জন্য আরও একটি সুযোগ থাকছে।  সোমবার অনুষ্ঠিতব্য এলিমিনেটর ম্যাচের জয়ী দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে জিতলে ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে আজকের পরাজিত দলের।

সোমবার শারজায় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে সাকিব আল হাসানদের কলকাতা নাইট রাইডার্স ও বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এ ম্যাচে যারা হেরে যাবে তাদের বিদায় নিশ্চিত। জিতলে দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতে ফাইনালে যেতে পারেন সাকিব অথবা কোহলিরা।

দিল্লি ক্যাপিটালস: পৃথ্বী শ, শিখর ধাওয়ান, ঋষভ পন্থ, স্রেয়াশ আইয়ার, সিমরন হিতমায়ার, আক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, টম কুমারন, কাগিসো রাবাদা,আভিষ খান, আনরিচ নর্টজে।

চেন্নাই সুপার কিংস: ঋতুরাজ গায়কওয়াদ, ফাফ ডু প্লেসি, মঈন আলী, রবিন উথাপ্পা, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি, রবিন্দ্র জাদেজা, ডুয়াইন ব্রাভো, শার্দুল ঠাকুর, দিপক চাহার ও জশ হ্যাজলউড।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026