1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

ই-কমার্স প্রতিষ্ঠান উইকম ও থলে ডটকমের ছয়জন গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ২৩৩ বার দেখা হয়েছে

ই-কমার্স প্রতিষ্ঠান উইকম ডটকম ও থলে ডটকমের ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার সকালে সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক ইমাম হোসেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-প্রতিষ্ঠান দুটির হেড অব অপারেশনস নজরুল ইসলাম, হিসাবরক্ষক সোহেল হোসেন, ডিজিটাল কমিউনিকেশন অফিসার তারেক মাহমুদ অনিক, সেলস এক্সিকিউটিভ মুন্না পারভেজ ও সুপার ভাইজার মাসুম হাসান।

তাদের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় কয়েকজন ভুক্তভোগীর আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করা হয়েছে।

 

অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক ইমাম হোসেন বলেন, ডিএমপির ক্যান্টনমেন্ট থানায় খায়রুল আলম মীর নামে এক ব্যক্তি থলে ডটকম ও উইকম ডটকমের বিরুদ্ধ মামলা করেছেন। ওই মামলায় প্রতিষ্ঠান দুটির শীর্ষ কর্মকর্তা ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, প্রতিষ্ঠান দুটি কম দামে টিভি, ফ্রিজ, মোটরসাইকেল, ইলেকট্রিক ফ্যান বিক্রির বিজ্ঞাপন ফেসবুক ও অনলাইনের প্রচার করে। বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে মানুষ তাদের কাছ থেকে পণ্য ক্রয়ের জন্য আগ্রহ দেখায়। অর্ডার দেওয়ার এক মাসের মধ্যে পণ্য দেওয়ার আশ্বাস দিলেও অনেকে ক্রেতা ৫০ দিনেও পণ্য পাননি। মাসের পর মাস তাদের ঘোরানো হয়।

ইমাম হোসেন আরও জানান, কয়েকজন ক্রেতা মিলে তাদের অফিসে গেলে তারা তাদের কয়েকটি চেক দেন। তবে ক্রেতারা ব্যাংকে গিয়ে দেখেন ওই অ্যাকাউন্টে কোনো টাকা নেই। পরে ভুক্তভোগীরা মামলা করেন। প্রতিষ্ঠান দুটি আড়াই কোটি টাকা আত্মসাৎ করেছে বলে প্রাথমিকভাবে আমরা ভুক্তভোগীদের কাছ থেকে অভিযোগ পেয়েছি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026