1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

নাসুমকে হারিয়ে দিলেন নেপালের লামিচানে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৩১০ বার দেখা হয়েছে

সেপ্টেম্বর মাসের জন্য আইসিসির সেরা ক্রিকেটারের পুরস্কারে মনোনীত হয়েছিলেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

তার প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান জস্করন মালহোত্রা ও নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিচানে।

ভোটাভুটিতে নাসুমের ভাগ্য সহায় হলো না।  নাসুম ও মালহোত্রাকে হারিয়ে সেপ্টেম্বর মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ হয়েছেন নেপালের সন্দীপ লামিচানে।

তিনজনই প্রথমবার মনোনয়ন পেয়েছেন।  আর প্রথমবার মনোনয়ন পেয়েই বাজিমাত করলেন লামিচানে।

গত মাসে আইসিসির বিশ্বকাপ লিগ ২-এ ৬ ম্যাচে ১৮ উইকেট নিয়ে পুরস্কারটি ঘরে তুলেছেন লামিচানে। কিপটে বোলিং করেন। ওভার প্রতি দিয়েছেন মাত্র ২.১৭ রান করে। ওই টুর্নামেন্টে মাত্র ৭.৩৮ রানের খরচায় প্রতিটি উইকেট পান লামিচানে।  লিগে পাপুয়া নিউগিনির বিপক্ষে ১১ রানে ৬ উইকেট নিয়েছিলেন লামিচানে।

অন্যদিকে নাসুম সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পারফরম্যান্স দিয়ে। সিরিজে সব মিলিয়ে ৮ উইকেট নিয়েছেন তিনি। এক ম্যাচে ১০ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026