1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

মুসা বিন শমসের যে অঢেল সম্পদের মালিক দাবি করেন তা ভুয়া: ডিবি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৩০৩ বার দেখা হয়েছে

মুসা বিন শমসের একজন অন্তঃসারশূন্য ও রহস্যময় মানুষ। তিনি যে অঢেল সম্পদের মালিক দাবি করেন তা ভুয়া বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

আজ মঙ্গলবার ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যায় ডিবি উত্তরের যুগ্ম-কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘মুসা বিন শমসের দাবি করেন সুইস ব্যাংকে তার ৮২ মিলিয়ন ডলার আছে। টাঙ্গাইলে ৩ লাখ একর জমি আছে। গাজীপুরে এক হাজার একর জমি আছে। কিন্তু আমাদের কাছে সবই ভুয়া মনে হয়। গুলশানে তার একটি বাড়ি আছে সেটিও তার স্ত্রীর নামে।’

তিনি আরও বলেন, ‘ আবদুল কাদেরের সঙ্গে মুসা বিন শমসের গভীর সম্পর্ক আছে। কাদের মুসা বিন শমসেরের বিভিন্ন সম্পদের কথা বলে অসংখ্য মানুষের সঙ্গে প্রতারণা করেছেন।’

জিজ্ঞাসাবাদ শেষে বের হয়ে মুসা বিন শমসের গণমাধ্যমের সামনে বলেন, ‘আমার সঙ্গে কেউ ছবি তুললে আমি তো আর না করতে পারি না। আমার সঙ্গে প্রতারাণা করা হয়েছে। আমি প্রতারণার মামলা করবো।’

প্রায় সাড়ে তিন ঘণ্টার বেশি সময় তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার ছেলে ও স্ত্রী সঙ্গে ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026