1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

ওমরাহ যাত্রীদের মানতে হবে যেসব নির্দেশনা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৪২৫ বার দেখা হয়েছে

সৌদি আরবে ওমরাহ হজে যাওয়া যাত্রীদের স্বাস্থ্য সংক্রান্ত নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।একইসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ যেসব এয়ারলাইন্স বাংলাদেশ থেকে ওমরাহ যাত্রী বহন করে তাদেরও বিজ্ঞপ্তিটি পাঠানো হয়। নতুন এই নির্দেশনা আগামী ১৭ অক্টোবর থেকে কার্যকর করা হবে।

শনিবার (১৬ অক্টোবর) সৌদি আরবের মিনিস্ট্রি অব হজ অ্যান্ড উমরাহ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক ওমরাহ যাত্রীরা বাস এবং প্রাইভেট কারের সম্পূর্ণ সিট ব্যবহার করতে পারবেন। তবে হোটেলের ক্ষেত্রে প্রতি রুমে সর্বোচ্চ ২ জনের অবস্থান বলবৎ থাকবে। আগে যাত্রীরা বাস ও গাড়ির ৫০ শতাংশ সিট ফাঁকা রেখে চলাচল করতেন।

 

১০ হাজার বাংলাদেশির ওমরাহ অনিশ্চিত, ক্ষতি ৫০ কোটি টাকা

ওমরাহ করতে যাওয়া যাত্রীদের জন্য উন্মুক্ত (খোলা) স্থানে মাস্ক পড়া আর বাধ্যতামূলক থাকবে না (কিছু ব্যতিক্রম ছাড়া)। তবে বদ্ধ জায়গায় মাস্ক পড়তে হবে।

মক্কার মসজিদ আল-হারাম (কাবা শরিফ এলাকা) এবং মদিনার মসজিদে নববীতে ধারণক্ষমতার সম্পূর্ণ অংশে মুসল্লিরা যেতে পারবেন ও নামাজ আদায় করতে পারবেন। এখানে কর্মরত কর্মী এবং আগত ভিজিটরদের অবশ্যই সার্বক্ষণিক মাস্ক পড়তে হবে।

ওমরাহ, নামাজ, জিয়ারতের জন্য আগের মতোই ওমরাহ কোম্পানি থেকে তাসরিয়া বা তাওক্কালনা অ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তবে টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ ছাড়া কিংবা তাওয়াক্কালনায় এপয়েন্টমেন্ট ছাড়া কেউ এসব জায়গায় যেতে পারবেন না

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026