1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

৪০তম বিসিএসের এএসপি পরিচয়ে ৪০ মেয়ের সঙ্গে সম্পর্ক!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ২৫৫ বার দেখা হয়েছে

ময়মনসিংহের ফুলপুরে ৪০তম বিসিএসের ভুয়া এএসপি পরিচয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আসা সোলাইমান কবির (৩৫) নামে এক যুবককে মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে আটক করেছে পুলিশ।

উপজেলার রূপসী গ্রামে ঘটনাটি ঘটেছে। এএসপি পরিচয়ে ওই যুবক ৩৫-৪০ জন মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে বলে জানায় পুলিশ।

জানা যায়, উপজেলার রূপসী গ্রামের অনার্স ফাইনাল ইয়ারের এক ছাত্রীর সঙ্গে শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার কুচনিপাড়া গ্রামের শাহজাহানের পুত্র প্রতারক সোলাইমান কবিরের ফেসবুকে পরিচয় হয়। সোলাইমান কবির নিজেকে ৪০তম বিসিএসের একজন এএসপি পরিচয় দিয়ে বিয়ের প্রস্তাব দিলে ওই ছাত্রী পরিবারের সঙ্গে কথা বলতে বলেন।

প্রতারক সোলাইমান কবির বিয়ের প্রস্তাব নিয়ে রূপসী গ্রামের ওই ছাত্রীর বাড়িতে এলে পরিবারের লোকজনের সন্দেহ হওয়ায় আটক করে পুলিশে খবর দেন। পুলিশ তার কাছ থেকে সরকারি বুট, মোবাইল ও মানিব্যাগ উদ্ধারসহ মঙ্গলবার মামলা করে পরদিন আদালতে প্রেরণ করেছেন।

ফুলপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, সে আমাদেরও ফাঁকি দিয়ে বাঁচার চেষ্টা করেছে। ভুয়াভাবে এএসপির পরিচয়ে কমপক্ষে ৩৫-৪০ জন মেয়ের সঙ্গে সম্পর্ক রেখেছে। তাদেরও সতর্ক করে বাঁচানোর চেষ্টা চলছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026