1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

টি-২০ বিশ্বকাপ : আজ স্কটল্যান্ডের বিপক্ষে লড়বে টাইগাররা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ২৯৮ বার দেখা হয়েছে

গ্রুপ পর্বের ম্যাচ দিয়ে আজ রোববার থেকে ওমানে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ শুরু হতে যাচ্ছে। প্রথম দিন ওমানের আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় স্বাগতিক ওমান-পাপুয়া নিউগিনি এবং রাত ৮টায় বাংলাদেশ স্কটল্যান্ডের মুখোমুখি হবে।

দেশে গাজী টিভি (জিটিভি), টি স্পোর্টস এবং বিটিভি ম্যাচ সম্প্রচার করবে। এছাড়া রবিটহোল ইউটিউবের মাধ্যমেও দর্শকরা ম্যাচগুলো দেখতে পারবে।

প্রথম ম্যাচের আগে শনিবার বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ পাওয়ার হিটিংয়ের পরিবর্তে স্কিল ব্যাটিংয়ের দিকে বাংলাদেশ বেশি মনোযোগ দেবে বলে জানিয়েছেন।

মাসকাটে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা জানি অন্য দলের মতো আমাদের পাওয়ার হিটিং ব্যাটার নেই, কিন্তু আমরা আমাদের স্কিল হিটিংয়ে আত্মবিশ্বাসী। বিশ্বকাপে এই দক্ষতার ওপর আমরা বেশি মনোযোগ দেব।’

সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দুটি প্রস্তুতি ম্যাচ হেরেছে বাংলাদেশ। টাইগার অধিনায়ক মনে করেন এটি খেলোয়াড়দের আত্মবিশ্বাস নষ্ট করবে না।

সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিমের ফর্ম নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘মুশফিক একজন চ্যাম্পিয়ন ব্যাটার, সে যেকোনো মুহূর্তে ম্যাচ জয়ে ভূমিকা রাখতে পারে। একজন ক্রিকেটার হিসেবে যেকোনো সময় খারাপ সময়ের মধ্য দিয়ে যেতেই পারে এবং একই সময়ে আপনি যেকোনো মুহূর্তে ফর্মের ফিরতে পারেন। আমি বিশ্বাস করি মুশফিকের ফর্মে ফিরে আসার জন্য শুধু একটি ভালো ইনিংস দরকার। আমরা তাকে নিয়ে চিন্তা করছি না।’

মুশফিকের পাশাপাশি সাকিব আল হাসানের ফর্মও বাংলাদেশের জন্য চিন্তার বিষয় হতে পারে।

এ নিয়ে রিয়াদ বলেন, ‘সাকিব আজ সকালে (শনিবার) দলে যোগ দিয়েছেন। সে সুস্থ আছে। আইপিএল শেষ করে এসে কিছুটা ক্লান্ত, কিন্তু আমার বিশ্বাস সাকিব বিশ্বকাপের সবগুলো ম্যাচ খেলার জন্য ফিট থাকবে।’

বিশ্বকাপের প্রথম রাউন্ডের পরের ম্যাচে ১৯ ও ২১ অক্টোবর যথাক্রমে স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে বাংলাদেশ।

প্রথম ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ : লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, সৌম্য সরকার, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026