1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

ই-নাইন দেশসমূহের কার্যকর সহযোগিতায় এসডিজি-৪ এর উদ্দেশ্য বাস্তবায়ন স¤ভব -শিক্ষামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭
  • ২০৯ বার দেখা হয়েছে

এবছরের ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত ই-নাইন ফোরামের শিক্ষামন্ত্রীদের সম্মেলনে গৃহীত ঢাকা ডিক্লারেশনের সিদ্ধান্ত পুনরুল্লেখ করে নিজ নিজ দেশের অভিজ্ঞতা আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
নাহিদ ১ নভেম্বর প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে ৩৯তম সাধারণ সম্মেলনে অংশগ্রহণকারী ই-নাইন দেশসমূহের শিক্ষামন্ত্রী ও প্রতিনিধিদলের প্রধানদের সম্মানে দেয়া মধ্যাহ্ন ভোজসভায় এ আহ্বান জানান। ব্রাজিল, চীন, মিশর, ভারত, ইন্দোনেশিয়া, মেক্সিকো, নাইজেরিয়া এবং পাকিস্তানের শিক্ষামন্ত্রী ও প্রতিনিধিদলের প্রধানগণ এ সংবর্ধনা সভায় অংশগ্রহণ করেন।
শিক্ষামন্ত্রী বলেন, ই-নাইন দেশসমূহের কার্যকর সহযোগিতা ছাড়া এসডিজি-৪ এর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন সম্ভব নয়। এ নয়টি দেশে পৃথিবীর মোট জনসংখ্যার শতকরা ৫০ ভাগ বাস করে, যাদের মধ্যে বয়স্ক নিরক্ষতার হার অনেক বেশি। এসব দেশে বয়স্ক নিরক্ষতার হার শতকরা প্রায় ৭০ ভাগ। সভায় ই-নাইন দেশসমূহের প্রতিনিধিগণ লক্ষ্য অর্জনে ঢাকা ডিক্লারেশনের আলোকে একসাথে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ।
শিক্ষামন্ত্রী ইউনেস্কো সাধারণ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। সংস্থাটির পরবর্তী দুই বছরের কর্মসূচি ও বাজেট চূড়ান্ত করার জন্য প্রতি দুই বছর পর পর এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব মো. মনজুর হোসেন সম্মেলনে অংশ নিচ্ছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026