1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে, কিছু চ্যালেঞ্জ আছে’ নির্দিষ্ট সময়ের জন্য এটিএম-অনলাইন সেবা বন্ধ যেসব ব্যাংকের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের

হরেক রকম কৌশলে তৎপর অজ্ঞান পার্টি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ২৩২ বার দেখা হয়েছে

এসএম মিন্টু

টঙ্গী পূর্ব থানায় কর্মরত পুলিশের এএসআই পারভেজ মল্লিক যাত্রাবাড়ী যাচ্ছিলেন বলাকা পরিবহনের একটি বাসে। সেখান থেকে চাঁদপুরের মতলবে গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল। কিন্তু পথে বনানী এলাকায় একজন বই বিক্রেতা বাসে ওঠেন। এরপর তার পাশে দাঁড়িয়ে বই বিক্রির নানা চটকদার কথা বলতে থাকেন। এ সময় পারভেজকে অনেকটা আন্তরিকতার সঙ্গে একটি বই দেখতে দেওয়া হয়। এর কিছু সময়ের মধ্যেই চোখ বুজে আসে পারভেজের। যখন জ্ঞান ফিরে তখন তিনি নিজেকে দেখেন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে।
সুস্থ হওয়ার পর গত ৫ অক্টোবরের ওই ঘটনা সম্পর্কে পারভেজ সময়ের আলোকে জানান, ওই বইয়ের পাতায় যেকোনো ধরনের চেতনানাশক দিয়ে তাকে অজ্ঞান করা হয়েছিল। ওই ঘটনায় অজ্ঞান পার্টির সদস্যরা তার পকেটে থাকা নগদ বেশকিছু টাকা হাতিয়ে নিয়ে চলে যায়। এভাবেই টার্গেট করা যেকোনো যাত্রী-চালক কিংবা পথচারীকে বিভিন্ন কৌশলে অনায়াসেই অচেতন করে সর্বস্ব লুটে নিয়ে যাচ্ছে অজ্ঞান পার্টির সদস্যরা। রাজধানীর বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেলওয়ে স্টেশন এলাকাসহ বিভিন্ন পয়েন্টে ব্যাপক সক্রিয় হয়ে উঠেছে তারা। ইতোমধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি ইউনিটের নজরবন্দিতে রয়েছে সংঘবদ্ধ অজ্ঞান পার্টির একটি চক্র। যেকোনো সময় তাদের গ্রেফতার করা হতে পারে বলে জানা গেছে।বিস্তারিত
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026