1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির ঊর্বরক্ষেত্র — সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ নভেম্বর, ২০১৭
  • ১৯৭ বার দেখা হয়েছে

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির এক ঊর্বরক্ষেত্র। হাজার বছর ধরে এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের লোকজন শান্তিপূর্ণভাবে ও সম্প্রীতির সাথে বসবাস করে আসছে।

মন্ত্রী আজ সকালে রাজধানীর সবুজবাগস্থ ধর্মরাজিক বৌদ্ধ বিহারে রাজকীয় থাই দূতাবাসের সহযোগিতায় বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ আয়োজিত “কঠিন চীবর দানোৎসব ২০১৭” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

আসাদুজ্জামান নূর বলেন, রাজকীয় এ কঠিন চীবর দানোৎসব উদারতা ও দাক্ষিণ্যের স্মারক বহন করে যা সকল ধর্মের মূল তত্ত্ব। তিনি বলেন, এ উৎসব দুই দেশের মধ্যে কেবল ধর্মীয় সহযোগিতাকে জোরদার করবে না, বরং সাংস্কৃতিক বিনিময় ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রকে আরো সম্প্রসারিত করবে।

থাইল্যান্ডের রাজা ঠধলরৎধষড়হমশড়ৎহ ইড়ফরহফৎধফবনধুধাধৎধহমশঁহ এর প্রতিনিধি থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-স্থায়ী সচিব চধংশড়ৎহ ঝরৎরুধঢ়যধহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত চধহঢ়রসড়হ ঝঁধিহহধঢ়ড়হমংব, থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত রাষ্ট্রদূত খরহহধ ঞধহমঃযধংরৎর, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরো, সাধারণ সম্পাদক প্রণব কুমার বড়–য়া, সহসভাপতি রঞ্জিত কুমার বড়–য়া ও যুগ্ম মহাসচিব ড. বিক্রম প্রসাদ বড়–য়া ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026